সর্বশেষ আপডেট: আগস্ট ২০২৬
AI Haat (aihaat.shop) একটি ডিজিটাল প্রোডাক্ট ও সাবস্ক্রিপশন ই-কমার্স প্ল্যাটফর্ম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে বা যেকোনো প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।
সকল প্রোডাক্ট ডিজিটাল ফরম্যাটে (যেমন: লাইসেন্স কি, একাউন্ট ক্রেডেনশিয়াল, অ্যাক্টিভেশন লিঙ্ক) ডেলিভারি করা হয়। সফল পেমেন্টের পর আমাদের স্বয়ংক্রিয় সিস্টেম অথবা এডমিন টিম আপনার রেজিস্টার্ড ইমেইল এবং ড্যাশবোর্ড ভল্টে ডেলিভারি সম্পন্ন করবে।
আমাদের সকল অফিসিয়াল সাবস্ক্রিপশন ও কী-তে প্যাকেজ অনুযায়ী সম্পূর্ণ মেয়াদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। যদি ডেলিভারিকৃত একাউন্ট বা লাইসেন্স কিতে কোনো ত্রুটি দেখা যায়, তবে আমাদের কাস্টমার সাপোর্টে জানালে যাচাইপূর্বক দ্রুত রিপ্লেসমেন্ট প্রদান করা হবে।
ওয়ালেটে যোগকৃত ব্যালেন্স দিয়ে প্ল্যাটফর্মের যেকোনো প্রোডাক্ট ক্রয় করা যাবে। কোনো প্রোডাক্ট সরবরাহে ব্যর্থ হলে মূল্য সম্পূর্ণভাবে গ্রাহকের ওয়ালেটে বা মূল পেমেন্ট মেথডে রিফান্ড করা হবে।
ডেলিভারিকৃত প্রাইভেট বা শেয়ার্ড একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন, প্রোফাইল পিন পরিবর্তন বা অন্য কারো সাথে অপব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট একাউন্টের ওয়ারেন্টি বাতিল হতে পারে।
যেকোনো জিজ্ঞাসা বা সহায়তার জন্য আমাদের WhatsApp অথবা অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করতে পারেন।